আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশে বিনিয়োগ বৃদ্ধিতে জাতিগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানান বিডার নির্বাহী প্রধান আশিক চৌধুরী। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকালে বাংলাদেশের জন্য বিনিয়োগ নীতি পর্যালোচনা বাস্তবায়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
ইউএনডিপির উদ্যোগে বিডার বিনিয়োগ ভবনে আয়োজিত অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, ‘জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রণীত এ প্রতিবেদন বাংলাদেশের জন্য অত্যন্ত সময়োপযোগী।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী বিনিয়োগ পরিবেশ এখনও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে চ্যালেঞ্জিং থাকলেও আমরা এ সময়টিকে কাজে লাগিয়ে আমাদের প্রস্তুতি আরও জোরদার করছি। যাতে বিশ্ব অর্থনীতির গতি যখন ইতিবাচক দিকে ঘুরবে, তখন বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় ও প্রস্তুত গন্তব্য হয়ে উঠতে পারে।’

