নিজস্ব প্রতিবেদক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ছয়টায়
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও ফুটওভার ব্রিজের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন।
আহতরা হলেন, জারিফ (১৭), পিতা: আসাদুল্লাহ, বাড়ি মনিরামপুর, যশোর এবং সাদ হাসান (১৭), পিতা: হাসান শরীফ, বাড়ি মুরাদনগর, কুমিল্লা।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

