সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে ‘ভূমিকথা’ প্রকাশনার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি বিষয়ক মৌলিক জ্ঞান ও সেবাসংক্রান্ত পুস্তিকা ‘ভূমিকথা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অনুষ্ঠানে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সদর পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ‘ভূমিকথা’ পুস্তিকায় ভূমি সংক্রান্ত মৌলিক ধারণা, আইন ও সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দলিল-খতিয়ান-পর্চা-দাখিলা ইত্যাদির সহজ ব্যাখ্যা, জমি ক্রয়-বিক্রয়, রেজিস্ট্রেশন, নামজারি, ভূমি কর প্রদানের প্রক্রিয়া, ডিজিটাল সেবা গ্রহণের পদ্ধতি, ভূমি বিরোধ নিষ্পত্তি, উত্তরাধিকার আইন ও ক্যালকুলেটর ব্যবহার ইত্যাদি বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনার প্রকাশনায় সন্তোষ প্রকাশ করে এর বহুল প্রচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, পুস্তিকাটি সাধারণ মানুষকে ভূমি বিষয়ে সচেতন করে তুলবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ জানান, জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় পুস্তিকাটি প্রকাশ সম্ভব হয়েছে। স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকদের জন্য প্রকাশনাটি তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর