মমিন বিশ্বাস
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে জিপিএ ৫ প্রপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ শে আগষ্ট) সকাল ৯ টায় মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সাবেক সিনিয়র উপদেষ্টা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা প্রফেসর ডা: এম মুজাহেরুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আবিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মো: রিয়াজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ এ কে এম ফখর উদ্দিন রাজি, ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জন সিনিয়র কনসালটেন্ট মানবিক ডাক্তার মুহাম্মদ সুজন শরিফ প্রমূখ।
মুন্সিগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

