সর্বশেষ খবর

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম  প্রতিষ্ঠাবার্ষিকী: মুন্সিগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা 

মোঃ নাজির হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী হয়েছে। পরে জেলার শহরের সুপার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন নেতাকর্মীরা।

বুধবার (২০ আগষ্ট) বেলা ১১ টার দিকে জেলা শহরের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সামনে এসে জড়ো হয়। 

পরে নেতাকর্মী র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্লোগান দেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. পলাশ আহমেদের সভাপতি এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সদস্য ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী (ভিপি) মোহন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমেদ, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, জেলায় গত সরকারের আমলে বিএনপির আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল অন্যতম শক্তি হিসেবে কাজ করছে। দেশের সংকটময় সময়ে এ সংগঠন গণতান্ত্রিক আন্দোলনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর