মমিন বিশ্বাস
১৯ জুলাই ঢাকার মহা সমবেশ সফল করার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা জামায়াতের প্রস্তুতি কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
আজ ৮ ই জুলাই বিকাল ৪টায় মুন্সিগঞ্জ পৌর মার্কেটের জেলা অফিসে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সিগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম মাওলানা ফখর উদ্দিন রাজি, জেলা সহকারী সেক্রেটারি আ: মালেক জেলা কর্মপরিষদ সদস্য ডা: ইব্রাহিম দেওয়ান, মো; আক্তার হোসেন, মো: আরশাদ আলী ঢালী ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি মো; মুজাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েত উদ্দিন, এইচ এম বায়েজীদ, মাওলানা আবু ইউসুফ, মোখছেদুর রহমান, খিদির আব্দুস ছালাম, আহসান উল্লাহ মন্ডল, মুন্সিগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার, টংগীবাড়ী উপজেলার আমির মাওলানা আব্দুল বারী, গজারিয়া উপজেলা আমির মাওলানা নুরে আলম, সিরাজদিখান উপজেলার আমির মো: কবির হোসেন, মিরকাদিম পৌরসভার আমির মাওলানা গোলাম জিলানী, নায়েবে আমির মো: জামাল উদ্দিন, শ্রীনগর উপজেলার সেক্রেটারি নুর জামান মীর, মুন্সিগঞ্জ পৌরসভার সেক্রেটারি মো: উজ্জ্বল হোসেন,। প্রধান অতিথি আ জ ম রুহুল কুদ্দুস সকল নেতাকর্মীদেরকে ১৯ তারিখে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন আগামী ১৯ শে জুলাই হবে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক জনসমাবেশ।

