নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ জেলা বিএনপির ৫৯ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজবীর সাক্ষরিত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির অনুমাদন করা হয়েছে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও মো. মহিউদ্দিনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষনা করেছিলো।
এ কমিটিতে অন্যদের মধ্যে যারা ঠাঁই পেয়েছেন শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন সরকার ও কাজী আবু সুফিয়ান বিপ্লব, বিশিষ্ট শিল্পপতি মোশারফ হোসেন পুস্তি, সিরাজদীখান উপজেলার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার প্রমুখ। আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারিতে ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছিলো।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির ৫৯ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

