সর্বশেষ খবর

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে এক পথচারী নিহত, আহত ১৪


গজারিয়া ( মুন্সীগঞ্জ ) প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় এক পথচারী নিহত ও বাসের ১৪জন বাস যাত্রী আহত হয়েছে।
নিহত পথচারীর নাম, আব্দুর রব বেপারী (১০০)। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আলমাস বেপারীর ছেলে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ১১জনের পরিচয় পাওয়া গেছে তারা হলো, মাহবুব (৩৫), মহসিন (৪৫),বাবুল মিয়া (৫৫), বাদল মিজি (৬০),শরীফ প্রধান (২৬),রফিকুল ইসলাম(৫৫), শরীফ হোসেন (৪৫) আনিসুর রহমান (২২), শাহাজালাল বেপরী (৩৫), কাউসার (১৮), আলমগীর হোসেন (৩০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজনের সাথে কথা, সোমবার ( ২০ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মতলব থেকে ঢাকাগামী জৌনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বালুয়াকান্দি আকিজ পেপার মিল বরাবর আসলে সামনে থাকা জৈনপুর পরিবহনের আরেকটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তা রাস্তা থেকে প্রায় ত্রিশ ফুট নিচে খাদে পড়ে যায়।
আহত বাস যাত্রী আনিসুর রহমান বলেন, ‘প্রথম থেকেই চালক বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। ভবেরচর বাস ¯ট্যান্ড এলাকায় আসার পরও যাত্রীরা তাকে আস্তে চালাতে বলেছিল তিনি সেটা শুনেন নি’।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাবুল মিয়া নামে একজনকে আমাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠানো হয়েছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রকিবুল হাসান বলেন, আমাদের হাসপাতালে ছয় জন রোগী এসেছেন। তাদের মধ্যে আব্দুর রব বেপারীকে আমরা মৃত ঘোষণা করি। মাহবুব এবং মহসিনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের আঘাত গুরুতরে নয় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ বর্তমানে গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। বাসটির চালক ও হেল্পার পলাতক।#

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর