সর্বশেষ খবর

গজারিয়ায় নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা দিল এলাকাবাসী

গজারিয়া (মুন্সীগঞ্জ ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইউপি নির্বাচনে নবনির্বাচিত দুই চেয়ারম্যান মো: মিজানুর রহমান প্রধান ও সহিদুজ্জামান জুয়েলকে টাকা ও ফুলের মালা দিয়ে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

আজ শনিবার,সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বাউশিয়া ইউনিয়নের ৯টি গ্রাম ঘুরে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন ইউনিয়নটির নবনির্বাচিত চেয়ারম্যান মো: মিজানুর রহমান প্রধান । এসময় বিভিন্ন গ্রাম ও সংগঠনের পক্ষ থেকে তাকে শতাধিক টাকা ও ফুলের মালা দিয়ে তাকে বরন করে নেওয়া হয় । তীব্র গরম উপেক্ষা করে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দিতে প্রায় প্রতিটি গ্রামের মাথায় শত শত লোক সমবেত হয় ।

অন্যদিকে, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মো: শহিদুজ্জামান (জুয়েল)কে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী ।
সকালে ইউনিয়নটির বালুয়াকান্দি গ্রামে সহ¯্রাধিক লোক নিয়ে বিজয় মিছিল করেন নবনির্বাচিত চেয়ারম্যান। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে লোকজনের সাথে কুশল বিনিময় করেন। টাকা ও ফুলের মালা গলায় পড়িয়ে সংবর্ধনা দেয় এলাকাবাসী ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর