সর্বশেষ খবর

রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রংপুরের মিঠাপকুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় উপজেলার লতিফপুর ইউনিয়নের রশীদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদের বাবার নাম মমদেল হোসেন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, একই ইউনিয়নের হাতিমপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে মাসুদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তারই জের ধরে আজ সন্ধ্যা ৬টার দিকে মাসুদ বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় শফিকুল তার সঙ্গীদের নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। পরে স্থানীয়রা এগিয়ে এসে শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর