সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি মিরপুর শের-ই-বাংলায় শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও গাজী টিভি।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইমরুল কায়েসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। উইকেট কিপার এ ব্যাটসম্যান আজ উইকেটের পেছনের দায়িত্বও সামলাবেন।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানের বড় পরাজয় বরণ করে বাংলাদেশ। অন্যদিকে আরব আমিরাত নিজেদের প্রথম ম্যাচে ১৪ রানে হার মানে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে।
আজ সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলে এশিয়া কাপে টিকে থাকবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান রুম্মান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ।

