সর্বশেষ খবর

সিরাজগঞ্জে যুবকের মাথা থেঁতলে দিল ৩ পুলিশ

সিরাজগঞ্জে বাণিজ্য মেলায় ব্যবসায়ীর সঙ্গে অসদাচরণের প্রতিবাদ করায় এক যুবকের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। আহত হীরা (২২) হোসেনপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন হীরা সাংবাদিকদের বলেন, “মেলার এক ব্যবসায়ীর সঙ্গে অসদাচরণ করেছিলেন তিন পুলিশ সদস্য। আমি এর প্রতিবাদ করার কারণে তারা ইট দিয়ে আমার মাথায় আঘাত করেন।”

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “হীরাকে মারধরের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তিন কনেস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।”

তবে ঘটনার পরপরই কনস্টেবল সুমন, শামীম ও আরিফুলকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে ফেরত পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর