সর্বশেষ খবর

রাজধানীতে বাসচাপায় যুবক নিহত

রাজধানীর আজীমপুর বাসস্ট্যান্ডে দুই বাসের চাপায় রাসেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রাসেল টাঙ্গাইল গোপালপুরের মজিদপুর গ্রামের খোদা বক্সের ছেলে।

মঙ্গলবার দুপুরে সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু কবীর হোসেন জানান, তারা দুই বন্ধু সাভার থেকে ঢাকা আসেন পুলিশ হেডকোয়াটারে চাকরির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে সোয়া ২টায় আজীমপুর বাসস্ট্যান্ডে দুই বাসের চাপায় রাসেল গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর পৌনে ৩টায় কর্তব্যরত চিকিৎসক রাসলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর