সর্বশেষ খবর

কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সোমবার রাতে বিএসএফের গুলিতে মামুন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আলিম (২৭) নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বিএসএফের হেফাজতে চিকিৎসাধীন আছেন। মামুন ডাঙ্গেরপাড়া গ্রামের মোহর আলীর ছেলে। আলিম একই গ্রামের কায়মদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুরে বিএসএফের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নিহত হওয়ার কথা অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ডাঙ্গেরপাড়া গ্রামের চার-পাঁচজন যুবক ভারতীয় সীমানায় প্রবেশ করেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে চার-পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মামুন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মামুনের মরদেহ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা আবারো গুলি চালালে আলিম আহত হন। আহত আলিমকে ভারতের লোকজন ধরে নিয়ে বিএসএফের কাছে সোপর্দ করেছে।

এ ব্যাপারে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আজাদ রাইজিংবিডিকে বলেন, ‘গুলিবিদ্ধ এক বাংলাদেশির মরদেহ ভারতীয় ভূখণ্ডে পড়ে আছে বলে খবর পেয়েছি। গত রাত থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর