সর্বশেষ খবর

এটিএম কার্ড জালিয়াতির মূলহোতা পোল্যান্ডের এক নাগরিক গুলশান থেকে আটক

কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় রাজধানীর গুলশান থেকে থমাস পিটার নামে পোল্যান্ডের এক নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃত ওই ব্যক্তিই এটিএম কার্ড জালিয়াত চক্রের মূলহোতা বলে জানা গেছে।

ওই বিদেশিসহ বাংলাদেশি কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সোমবার সকালে জানিয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি ইউসিবি কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে এজাহারের সঙ্গে সিসিটিভির ভিডিও জমা দেয়া হয়। ওই বিদেশি যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, সেজন্য বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতে নজরদারি চালাতে অনুরোধ করা হয় ব্যাংকের পক্ষ থেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর