সর্বশেষ খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৭১ অভিবাসী আটক

মালয়েশিয়ার বিভিন্ন শহরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৭১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

শুক্রবার রাত ১০টার পর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ২ হাজার ১৮২ জনের কাগজপত্র পরীক্ষার পর ওই ৯৭১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বারনামা।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক সাকিব কুসমিকে উদ্ধৃত করে শনিবার বারনামার প্রতিবেদনে বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা এবং মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবস্থান করায় তাদের আটক করা হয়। কারো কারো কাছে আবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের ‘ভুয়া’ কার্ড পাওয়া গেছে।

“তাদের ইমিগ্রেশন বিভাগের ডিটেনশন ডিপোতে রেখে তদন্ত করা হবে। এরপর তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

আটক বিদেশিদের মধ্যে কতোজন বাংলাদেশি রয়েছেন সে বিষয়ে সাকিব কুসমির কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর