৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

কোনো নাগরিক রাজনৈতিক দলের তথ্য জানতে চাইলে নির্বাচন কমিশন দিতে বাধ্য: হাইকোর্ট

রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়াই তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব যে কোনো নাগরিকের আবেদনের প্রেক্ষিতে প্রকাশ করতে বাধ্য থাকবে নির্বাচন কমিশন (ইসি)।

এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রুল মঞ্জুর করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেইন।

রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের মোট হিসেব প্রকাশ করলেও কোন কোন উৎস থেকে অর্থ আসে তা প্রকাশ করে না।

ড. শরীফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, হাইকোর্টের এ রায় হওয়ার পর এখন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশের ক্ষেত্রে দলগুলোর সম্মতির প্রয়োজন হবে না।

এ বিষয়ে রিটকারী সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এটি একটি যুগান্তকারী রায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর