৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

আদালত নিয়ে মন্তব্য: ফখরুলের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ

সিলেটের এক আলোচনা সভায় বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ওই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মির্জা ফখরুলের জামিন শুনানিকালে এর ব্যাখা জানতে চান।

গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল উদ্বোধনকালে মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ। সরকার গণতন্ত্রকে বিচারবিভাগের মধ্যে বন্দি করে রেখেছে। বারবার বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে সরকার। বিচার বিভাগ প্রভাবিত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর