মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মামলা পরিচালনা থেকে সরকার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে সরে আসতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা।
একই সঙ্গে তারা মীর কাসেম আলীর ন্যায় বিচার পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
খন্দকার আয়েশা খাতুন বলেন, ‘আমার স্বামীর আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আপিল শুনানিতে অংশ নেয়ার পর অ্যাটর্নি জেনারেল তাকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন।’
তিনি বলেন, সংবিধান বা আইনে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও বিরামহীনভাবে প্রকাশ্যে ও গোপনে তাকে প্ররোচণা ও হয়রানি করে মামলা থেকে সরে আসতে বাধ্য করা হয়েছে। মামলার এই পর্যায়ে এসে এখন নজরুল তার নাম প্রত্যাহার করায় মীর কাসেম আলীর মামলায় প্রচ- প্রভাব ফেলবে।
তিনি বলেন, রাষ্ট্রের এই নগ্ন হস্তক্ষেপে আদৌ ন্যায়বিচার পাওয়া যাবে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত।
