৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

সিলেটে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ছাত্রলীগের দুই মামলা

সেনা সমর্থিত তত্ত্বাবাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য সংবাদ আকারে প্রকাশ করায় ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেট ১০০ কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকালে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে মামলা দুটি দায়ের করা হয়।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার পৃথকভাবে মামলা দুটি দায়ের করেছেন।

আবদুল বাসিত রুম্মানের আইনজীবী হুমায়ুন কবীর বাবুল জানান, আদালত মামলা আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের উপর সমন জারি করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- এড মাছুম আহমদ, সহযোগী সভাপতি বার কাউন্সিল এড এ কে এম সামিউল আলম, এড রুহুল আনাম মিন্টু, এড হুমায়ুন কবির বাবুল, এড নিজাম উদ্দিন, এড রেজাউল করিম খান, এড মাহফুজুর রহমমান, এড সরোয়ার হসেন খসরু, এড জাহাঙ্গীর আলম,এড বদরুল ইসলাম, ১৫ থেকে ২০ জন এড ছিলেন।

অন্যান্যের উপস্তিত ছিলেন- মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান খুকন,ছাত্রলীগ এর সাবেক সদস্য ময়নুল ইসলাম,মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি একরামুল হাসান শিরু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর