সর্বশেষ খবর

ইস্টার্ন ব্যাংকে ‘ভুল ট্রানজেকশন’: বুথ বন্ধ

ইস্টার্ন ব্যাংকে ভুল ট্রানজেকশনের কারণে গ্রাহকের অজ্ঞাতসারে তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলাসহ নানা ধরনের অভিযোগ পাওয়ার পর বন্ধ করে দেয়া হয়েছে ব্যাংকটির যাবতীয় ট্রানজেকশন।

শুক্রবার বেলা ১২টার পর থেকে ইবিএলের সব এটিএম বুথ বন্ধ রাখা হয়েছে।

আর সকল বুথ এবং ট্রানজেকশন বন্ধ থাকায় ব্যাংকটি থেকে টাকা তুলতে পাড়ছে না গ্রাহকরা।

ব্যাংকের হেড অব কমিউনিকেশনস জিয়াউল করিম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা মনে করছি, এটা সাইবার অ্যাটাকের ঘটনা।’

এদিকে ব্যাংকটির অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় গত দুই দিনে কয়েকশ গ্রাহক লাখ লাখ টাকা খুইয়েছেন। প্রাথমিকভাবে তারা সাড়ে ১২ লাখ টাকা খোয়া যাওয়ার তথ্য পেয়েছেন।

বিভিন্ন অ্যাকাউন্টে এ ধরনের ট্রানজেকশনের তথ্য পাওয়ার পর দুপুরের দিকে এক পর্যায়ে ইবিএলের সব এটিএম বুধ বন্ধ করে দেওয়া হয়। বুথের বাইরে নোটিশ ঝুলিয়ে বলা হয়, ‘কারিগরি ত্রুটির জন্য সাময়িকভাবে বন্ধ’।

এদিকে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম (এনপিএস) বন্ধ রাখায় অন্য ব্যাংকের বুথ থেকে ইবিএল কার্ড দিয়ে টাকা তোলা যাচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘সাইবার অ্যাটাক কি না জানি না। ইদানিং তো হঠাৎ করে অনেক কিছুই হয়। ইবিএলের বুথ বন্ধ রাখার বিষয়টি আমাদের জানানো হয়েছে। গ্রাহকদের যে ক্ষতি হবে তা ব্যাংকই পূরণ করে দেবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর