আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের মামলা পরিচালনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর অ্যাডভোকেট জিহাদ আল মালুম রাইজিংবিডিকে বলেন, চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কোনো মামলা পরিচালনার জন্য মোহাম্মদ আলীকে দায়িত্ব দেওয়া হয়নি।
