সর্বশেষ খবর

মদন মোহন কলেজে নারী ঘটিত কারণে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

সিলেট মদন মোহন কলেজে নারী গঠিত বিষয় নিয়ে দলীয় কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কলেজে মাস্টার্সের ছাত্র সত্যজিত দাস (২৮) ও একই কলেজের শিক্ষার্থী রাকিন আহমদ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী গঠিত বিষয় নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নানের ভাই রাকিন তার বোনকে নিয়ে ছুরি হাতে কলেজ ক্যাম্পাসে ঢোকেন। এসময় আওয়ামী লীগ নেতা বিধান সাহা গ্রুপের কর্মী ও মদন মোহন কলেজ পূঁজা উদযাপন কমিটির সভাপতি সত্যজিতকে ছুরিকাঘাত করে রাকিন। ছুরিকাঘাতে তার নাড়ি-ভূড়ি বেরিয়ে যায়।

এসময় হামলাকারী রাকিনকে ধরে মারপিঠ ও ছুরিকাঘাত করে সত্যজিতের পক্ষের ছাত্রলীগ কর্মীরা। আহতদের দু’জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সত্যজিতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র দাস বলেন, হতাহতরা সবাই ছাত্রলীগের কর্মী। তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর