৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

আনোয়ার চৌধুরীর মামলার রায় ১১ ফেব্রুয়ারি

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ডেথ রেফারেন্সের উপর আগামী ১১ ফেব্রুয়ারি রায় ঘোষণা করবে হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, ২০০৪ সালে রমনার বটমূলে, গোপালগঞ্জের কোটালিপাড়া ও হযরত শাহজালাল (র) -এর মাজারে গ্রেনেড হামলায় আসামিরা জড়িত ছিলেন। তারাই এসব হামলা সংঘটিত করেছে।

শুনানি নিয়ে হাইকোর্ট রায়ের জন্য দিন ধার্য করে দেন।

২০০৪ সালে সিলেটের হযরত শাহজালাল (র) এর মাজারে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা করে আসামিরা। ঐ হামলায় আনোয়ার চৌধুরী প্রাণে বেঁচে গেলেও বেশ কয়েকজন হতাহত হন।

এই ঘটনায় দায়ের কথা হত্যা মামলায় হুজি নেতা মুফিতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদন্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদ- দেয়। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে। পাশাপাশি মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। দীর্ঘ এক যুগ পর এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ হলো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর