সর্বশেষ খবর

ড্রাগন সোয়েটারের আইপিও লটারির ড্রয়ের তারিখ নির্ধারণ

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের আইপিও লটারির ড্রয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০ টায়, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটট, রমনা, ঢাকাতে অনুষ্ঠিত হবে এ কোম্পানির আইপিও লটারির ড্র।

ড্রাগন সোয়েটারের আইপিওতে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা ১৭ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করেছে। আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬১তম সাধারণ সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, আইপিওতে কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছিল ৫০০টি শেয়ারে।

আর পুঁজিবাজার থেকে উত্তলিত টাকায় মেশিন ক্রয়,বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৭৯ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেষ্টমেন্ট লিমিটেড।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর