৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৪ তলা বিশিষ্ট এ সেন্টার শনিবার বিকেল সোয়া ৪টায় উদ্বোধন করা হয়।

দেশের ব্যবসা-বাণিজ্যে বড় ভূমিকা পালন করবে এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এর মাধ্যমে বিশ্বের ৩২৭টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নেটওয়ার্কে সংযুক্ত হচ্ছে বন্দরনগরী।

২৯৮ ফুট উচ্চতার এ ভবন চট্টগ্রামের সর্বোচ্চ ভবন। ২০০৬ সালে এ ভবনের নির্মাণ কাজ শুরু হলেও সময় লেগেছে ২০১৫ সাল পর্যন্ত। বিশ্বের অন্য সব ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো সব নিয়ম-কানুন মেনেই নির্মাণ করা হয়েছে এটি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের উদ্যোগে নির্মিত এ সেন্টারের উদ্বোধন করা হয়। বিপণনের জন্য দেশের উৎপাদিত সব পণ্য থাকবে একই ছাদের নিচে। এরই মধ্যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড অ্যাসোসিয়েশনের সনদও নিয়েছেন এর উদ্যোক্তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর