২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

‘ধোলাইখাল থেকে পানি নিয়ে আটলান্টিক মহাসাগর গড়িনি’

আলোচিত অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসের (প্রিন্স মুসা) বলেছেন, ‘১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলাম। আমার বিরুদ্ধে রাজাকারের যে অভিযোগ করা হয়, তা ভিত্তিহীন।’

বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে মুসা এসব কথা বলেন। এর আগে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান কর্মকর্তা ও দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করেন।

প্রিন্স মুসা বলেন, ‘১৯৭১ সালের ২১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী আমাকে গ্রেফতার করে। ৯ ডিসেম্বর আমি মুক্তি পাই। ওই সময় পাকিস্তানি বাহিনী আমার ওপর অমানুষিক নির্যাতন চালায়।’

সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার সম্পর্কে তিনি জানান, আমি ধোলাইখাল থেকে পানি নিয়ে আটলান্টিক মহাসাগর গড়িনি। আর বাংলাদেশ থেকে হুন্ডি করে বিদেশে এতো টাকা জমানো সম্ভব নয়। পৃথিবীর ৪০টি দেশের সঙ্গে আমার ব্যবসা। ৪০ দেশের সেনাবাহিনীর সঙ্গে আমার ব্যবসা। তো সেই সব দেশের সঙ্গে যত বিল সেটেল হয়েছে তা সুইস ব্যাংকে ট্রান্সফার হয়েছে। তার হিসাবের বিস্তারিত তথ্য দুদককে জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর