সর্বশেষ খবর

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর দারুস সালাম থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়াকে (৪১) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে মোহাম্মদপুর থানার আদাবর মুনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাবুল মিয়ার খালাতো ভাই সুজন খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তার ভাই আদাবর মুনসুরাবাদ ১০নং সড়ক দিয়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান নড়াইল প্রিন্টিং প্রেসে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
তিনি জানান, বাবুল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর