রাজধানীর রামপুরার বনশ্রী ৪ নম্বর রোডের ৩৫ নম্বর বাসার গৃহকর্মী মুন্নী আক্তারের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের খবরের ভিত্তিতে রবিবার বিকেল সোয়া ৪টার সময় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
মুন্নী আক্তার নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে। সে নাজমুন নাহারের বাসায় চার বছর ধরে গৃহপরিচারিকার কাজ করত।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মুন্নীর শরীরে আগুনে পোড়াসহ জখমের একাধিক চিহ্ন রয়েছে। কোনো কারণে তাকে নির্যাতন করা হতে পারে।
ওই ঘটনায় নাজমুন নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মুন্নীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।
রামপুরায় গৃহকর্মীর লাশ উদ্ধার
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

