সর্বশেষ খবর

ফুটবল বাঁচাতে রোনালদিনহো এখন ভারতে

একসময় ভারতীয় ফুটবলে বেশ জনপ্রিয় টুর্নামেন্ট ছিল নাগজি ট্রফি। ১৯৫২ সালে এর পথচলা শুরু হয়। এই টুর্নামেন্টে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশি ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ১৯৯৫ সালে বন্ধ করে দেয়া হয় নাগজি ট্রফি।

সম্প্রতি এই টুর্নামেন্টকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নাগজির কর্মকর্তারা। আজ (রোববার) সেই ট্রফির উদ্বোধন করতে ভারতে এসেছেন রোনালদিনহো। সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার।

উল্লেখ্য, ১৯৯৫ সালের পর এবারই প্রথম আয়োজন করা হচ্ছে নাগজি ট্রফি। আগামী ৫ ফেব্রুয়ারি কেরালায় শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আটটি দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্ব পেরিয়ে এদের মধ্য থেকে চারটি দল খেলবে সেমিফাইনালে। নাগজি ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে কোজিকোটের ইএমএস স্টেডিয়ামে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর