২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

টেকনাফ স্থলবন্দরে আমদানি বন্ধ ও ট্রলার জট

টেকনাফ স্থলবন্দরের পণ্য শুল্কায়নে ব্যবহারিত অনলাইন ভিত্তিক সফটওয়্যার অ্যাসআই কোল্ডা ওয়াল্ডে বিপর্যয়ের কারণে চারদিন ধরে সম্পূর্ণ আমদানি কার্যক্রম ও ট্রলার থেকে মালামাল খালাস বন্ধ রয়েছে।

স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ী জানান, চারদিন ধরে পণ্য শুল্কায়নে ব্যবহারিত সফট্ওয়্যার নষ্ট রয়েছে। ফলে কোনো ধরনের রাজস্ব আদায় করছে না। যার কারণে কার্গো ট্রলার জট দেখা দিয়েছে।

টেকনাফ স্থল বন্দরের কাস্টমস শুল্ক কর্মকর্তা নু চ প্রু জানান, গত সোমবার (১৮ জানুয়ারি) সকাল থেকে হঠাৎ করে আমদানি পণ্যের শুল্কায়ণে ব্যবহারিত অনলাইন ভিত্তিক সফট্ওয়্যার অ্যাসআই কোল্ডা ওয়াল্ডে বিপর্যয় হয়ে যায়। যার কারণে বৃহস্পতিবার রাত পর্যন্ত মিয়ানমার থেকে আমদানি পণ্যের বিপরীতে রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। এর ফলে দেশের কোথাও কোনো ধরনের মালামাল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কবে নাগাদ ঠিক হবে তাও সঠিক নিদের্শনা পাওয়া যায়নি। এতে করে মিয়ানমার থেকে আমদানি করা হিমায়িত মাছ, শুটকি, আচার, বেত ও কাঠ ভর্তি প্রায় ২১টি কার্গো ট্রলার থেকে মালামাল খালাসের অপেক্ষায় রয়েছে। সারাদেশের মতো ওই সফট্ওয়্যারটি নষ্ট হওয়ায় দেশের বিভিন্ন স্থল বন্দরে আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে করে প্রায় আড়াই কোটি টাকার বেশি রাজস্ব আদায় কম হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর