২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

ভোক্তা পর্যায়ে কমছে সয়াবিনের দাম

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রায় এক সপ্তাহ পরে ভোক্তা পর্যায়ে কমে আসতে শুরু করেছে সয়াবিন তেলের দাম। তবে রাজধানীর কিছু এলাকায় খুচরা পর্যায়ে এখনো আগের দামে তেল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
গত ১৪ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় ভোজ্য তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদনকারী সমিতি এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ১৬ জানুয়ারি থেকে তা কার্যকরের ঘোষণা দিয়েছিলেন।
রাজধানীর মালিবাগ, শান্তিনগর, মগবাজার, খিলগাঁও, যাত্রবাড়ী ও পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাজারে শনিবার প্রতি লিটার ফ্রেশ সয়াবিন তেল ৯১ টাকায়, তীর ৯২ টাকা, পুষ্টি ৯৩ টাকা ও রূপচাঁদা ৯৬ টাকা দরে বিক্রি হয়েছে। তবে কিছু এলাকায় পূর্বের মূল্যেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।
মালিবাগ সুপার মার্কেটের বেলাল ষ্টোরের মালিক বেলাল হোসেন বলেন, শুক্রবার থেকেই আমরা নতুন দামে তেল বিক্রি করা শুরু করেছি। কোম্পানী থেকে যে নতুন তেল আসছে তারা কম দামে বিক্রি করছে বলে আমরাও কমে বিক্রি করছি।
এ বাজারের ক্রেতা ইলিয়াস হোসেন বলেন, এখানে এসে লিটারে ৫ টাকা কমে পাচ্ছি। অথচ এলাকায় (খিলগাঁও) এখনো পুরনো দামে তেল বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, খিলাগাঁও এর খুচরা বিক্রেতারা এখনো দাম সম্বনয় করেনি। এ বিষয়ে চাদঁপুর জেনারেল স্টোরের মালিক সোহবান বলেন, পুরনো তেল থাকায় আগের দামেই বিক্রি করতে হচ্ছে। আশা করি খুব শিগগিরই নতুন দামে বিক্রি করতে পারবো।
এ এলাকার বাসিন্দা সাবরিনা নাহার বলেন, ৫ টাকা কমের জন্য তো আর বাজারে যাওয়া যায় না। তাই বেশি দামেই কিনতে হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর