২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাফল্য

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে (সিএমএসএমই) অর্থায়নে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন একটি শিল্পখাত যা অধিকহারে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারে। কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাত, যা সিএমএসএমই নামে পরিচিত, উপখাতটি শ্রমঘন হওয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে এর ভূমিকা উল্লেখযোগ্য। সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বৃদ্ধির মাধ্যমে এ খাতের উন্নয়নে তাই বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সিএমএসএমই খাতে অর্থায়নে ব্যাপক সাফল্য এসেছে।

গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ সিএমএসএমই খাতে ৮২ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপেক্ষাকৃত ক্ষুদ্র উদ্যোক্তারা ও সমাজের সুবিধাবঞ্চিত উদ্যোক্তারা অধিক হারে ঋণ পাচ্ছে। ২০১০ সালে যেখানে মোট সিএমএসএমই ঋণগ্রহীতার মধ্যে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তার হার ছিল ৬৫ শতাংশ, ২০১৫ সালের সেপ্টেম্বরে তা ৯১ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে, ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯০ হাজারের বেশি নতুন উদ্যোক্তাকে ১৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭ হাজার নতুন নারী উদ্যোক্তা ৫১১ কোটি টাকা ঋণ পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগের ফলে শুধুমাত্র ২০১৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও সামাজিক সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের ১ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিককালে উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে। যা সিএমএসএমই খাতের উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর