সর্বশেষ খবর

জিম্বাবুয়েকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান ও সৌম্য সরকারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে লড়াকু পুঁজি গড়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৭ রান করেছে মাশরাফি বিন মুর্তজার দল। সিরিজে সমতা ফেরাতে জিম্বাবুয়ের চাই ১৬৮ রান।

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়েছে বাংলাদেশের।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৪৫ রান। ষষ্ঠ ওভারে ২৩ রান করে সাজঘরে ফেরেন তামিম। তবে সৌম্য ঝড়ো ব্যাটিং চালিয়ে গেছেন আরো কিছুক্ষণ। দশম ওভারে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৪৩ রানের ইনিংস। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মাহমুদউল্লাহ। ফিরে গেছেন মাত্র এক রান করে। চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সাব্বির ও মুশফিকুর রহিম। ১৬তম ওভারের শেষ বলে আঘাত পেয়ে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য হয়েছেন মুশফিক। তার আগে তিনি করেছিলেন ২৪ রান। শেষপর্যায়ে সাকিব আল হাসান খেলেছেন ১৭ বলে ২৭ রানের লড়াকু ইনিংস। ৩০ বলে ৪৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সাব্বির।

আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে দলে আছে তিনটি পরিবর্তন। নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা মাঠে নামেননি। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। সিকান্দার রাজা ও লুক জংউইও খেলছেন না আজকের ম্যাচ। এই তিনজনের পরিবর্তে মাঠে নেমেছেন রিচমন্ড মুতুম্বানি, তাউরাই মুজারাবানি ও নেভিল মাদজিভা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর