২০১৮ চাঁদে নতুন যান পাঠাতে চলেছে চীন। মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথমবার চ্যাং ই-৪ যানটি চাঁদের অজানা একদিকের খোঁজ চালাবে।
সৌর জগতের আকর্ষণ বলের প্রভাবে চাঁদের একটিমাত্র দিককে পৃথিবী থেকে দেখা যায়। চাঁদের সেই ‘ডার্ক সাইড’ বা অন্ধকার দিকটি তাই আগে কখনােই কোনাে মহাকাশ যাত্রার গন্তব্য হয়ে ওঠেনি। তাই সেই দিকের অনেক কিছুই এখনাে মানুষের অজানা।
চীনের চ্যাং ই-৪ চন্দ্রযানটি পৌঁছালে, সেই অন্ধকারও ভেদ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সূত্র: আজকাল।
