২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

শেষ দিনে মিশ্র প্রবণতা

দেশের দুই বাজারেই আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯২ কোটি টাকার শেয়ার। অপর বাজার সিএসইতে লেদেন হয়েছে ৫০ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ কমলেও বেড়েছে সিএসইতে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে ৬৯২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫১ কোটি টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে ৭৪৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬১ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গোল্ডেন সন, বিডি থাই, সিটি ব্যাংক, আইটিসি, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, তাল্লু স্পিনিং, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

অপরদিকে সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টি কোম্পানির, দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর