২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

বাণিজ্য মেলায় প্রাণের বিশেষ অফার

দেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য প্রক্রিয়া ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বৃহৎ পরিসরে অংশ নিয়েছে।

৫০০টির অধিক পণ্য নিয়ে প্রাণের নয়টি স্টল ও প্যাভিলিয়ন সাজানো হয়েছে। গ্রাহকরা বিভিন্ন প্যাকেজের আওতায় এসব পণ্য কিনতে পারবেন। এছাড়া নির্দিষ্ট মূল্যের পণ্য কিনলে রয়েছে নগদ মূল্য ছাড়।

প্রাণ ফুডসের প্রধান বিপণন কর্মকর্তা আলী হাসান জানান, এ বছর মেলাকে সামনে রেখে প্রাণ ২৫টি নতুন পণ্য নিয়ে এসেছে। এ পণ্যগুলির মধ্যে রয়েছে ম্যাকারণি, হট আম ও জলপাইয়ের আচার, গার্লিক পাউডার, সানফ্লাওয়ার ওয়েল, স্টিক নুডলস্, স্বাদের মসলা ও রাইস ব্রান ওয়েল ইত্যাদি।

তিনি জানান, এবারের বাণিজ্য মেলায় প্রাণের ৪৪টি বিশেষ প্যাকেজ অফার চালু রয়েছে। এসব প্যাকেজে সর্বোচ্চ ১১৮ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড দেওয়া হচ্ছে। এছাড়া ক্রেতারা ন্যুনতম ১০০ টাকার পণ্য কিনলেই ১০ টাকা ছাড় পাচ্ছেন।

আলী হাসান জানান, এসব প্যাকেজ অফারে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ‘গত বছরের তুলনায় এবার ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বেশি।

তিনি বলেন, দেশি ও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতেই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে প্রাণ। তাছাড়া ভোক্তাদেরকে পণ্য সম্পর্কে অবহিত করা এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর