ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বুধবার উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র লেনদেন ৭’শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ৮৭ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি টাকা। এছাড়া আজ গতকালের তুলনায় উভয় বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। যা গতকালের তুলনায় ১৭০ কোটি ৫৯ লাখ টাকা বা ২৯ দশমিক ৭৬ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬০ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিডি থাই, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, এমারেল্ড অয়েল, আইটিসি, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ এবং ইউনাইটেড এয়ারওয়েজ।
একইসঙ্গে এদিন সিএসই সার্বিক সূচক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৬৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
