সর্বশেষ খবর

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রীনগরে ছাত্রলীগের মিছিল সমাবেশ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মিছিল-সমাবেশ করেছে শ্রীনগর উপজেলা ও কলেজ ছাত্রগীল। রোববার বেলা ১১ টার দিকে সরকারী শ্রীনগর কলেজ থেকে একটি র‌্যালী বের হয়ে শ্রীনগর বাজার ও থানা ঘুরে ফের কলেজে এসে সমাবেশ করে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু সাধারণ সম্পাদক পারভেজ শিকদার পনির, সরকারী শ্রীনগর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মুরাদ, উপজেলা ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট, কলেজ ছাত্র লীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন সহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর