২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১২২৪ টাকা

এক মাসের ব্যবধানে আবারও ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ২২৪ টাকা। বুধবার ১৩ জানুয়ারি থেকে নতুন মূল্যে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪২ হাজার ৫১৫ টাকায়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪১ হাজার ২৯০ টাকা।

সোমবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪০ হাজার ৪১৫ টাকায়। বর্তমান দাম ৩৯ হাজার ১৯১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৩৩ হাজার ৭৬৭ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম থাকবে ৩২ হাজার ৫৪২ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ বিক্রি হবে ২২ হাজার ৬৮৬ টাকা। বর্তমান দাম ২১ হাজার ৪৬১ টাকা। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল ৮৭৪ টাকা। বুধবার থেকে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর