দ্বিতীয়বারের মতো শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় ২০১৬-২০১৮ মেয়াদে দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মো: আওলাদ হোসেন সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মো: আরিফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২০১৪-২০১৬ মেয়াদেও তারা একই পদে দায়িত্ব পালন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি- মো: শফিকুর রহমান (ইনকিলাব), সহ সাধারণ সম্পাদক- অধীর রাজবংশী (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক- মুজিব রহমান (আমাদের বিক্রমপুর), কোষাধ্যক্ষ- উজ্জ্বল দত্ত (দিনের শেষে), আইন বিষয়ক সম্পাদক- মেহেদী হাসান শাহবাৎ (নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক-এম,আর রয়েল (একুশের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহন মোড়ল (বিক্রমপুর চিত্র), কার্যকরী সদস্য- জনাব নজরুল ইসলাম (দৈনিক সংবাদ), এসকে.এমডি. জাকির হোসেন সুমন (কাগজের খবর) ও মো: শফিকুল ইসলাম (সমকাল), মো: শাহ আলম (সময়২৪ ডট নেট) মীর রাতুল (অন্য দিগন্ত) ।
নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

