২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

সপ্তাহের শুরুতেই পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী ধারায় শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৮ কোটি টাকার শেয়ারের। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার শেয়ার। তবে গত কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৮ কোটি টাকার। যা গতকালের তুলনায় ৩৫ কোটি টাকা বা ৫ শতাংশ কম লেনদেন। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে দাড়িয়েছে ৪ হাজার ৬৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৪ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আইটিসি, এমারেল্ড অয়েল, কেপিসিএল, বেক্সিমকো, বিডি থাই অ্যালুমিনয়াম, সামিট পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, এমজেল বাংলাদেশ এবং আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর