২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

অন্ধ ভালোবাসা

সাত বছরের সন্তানটি মারা গেছে দুই মাস আগে। কিন্তু মা-বাবা দুজনই সন্তানের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাই দুটি মাস ধরে ওই মৃতদেহ আঁকড়ে ছিলেন এই জনক-জননী। উত্তর-পূর্ব স্পেনের গিরোনাতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে বলে শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

ব্রুস ও শ্রেল হপকিনস নামের ওই দম্পতির একমাত্র সন্তান ক্যালিব দুই মাস আগে অ্যাজমায় ভুগে মারা যায়। কিন্তু সন্তানের এই মৃত্যুর বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না মা-বাবা। তাদের বিশ্বাস, ছেলে মরেনি। দুই মাস তারা মৃত সন্তানের দেহ আঁকড়ে পড়ে ছিলেন। তবে সম্প্রতি বাড়ির মালিক বকেয়া ভাড়া চাইতে ওই বাড়িতে প্রবেশ করলে তিনি পচা লাশের গন্ধ পান। বিষয়টি তিনি পুলিশকে জানালে, পরে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

সরকারি আইনজীবী এনরিক বারাতা জানান, ওই দম্পতি সন্তানের মৃত্যুর পর তাদের বাস্তব বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। সন্তানের মৃতদেহ ঘরে রেখে তারা স্বাভাবিক সব কাজকর্ম চালিয়ে যেতেন। শিশুটির মৃত্যু তারা মেনে নিতে পারছিলেন না।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই দম্পতি মূলত যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের বাসিন্দা। শিশুমৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে অবহেলায় মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে। কারণ তারা প্রচলিত ওষুধ ব্যবস্থায় বিশ্বাস করতেন না। আর এ কারণে তারা অসুস্থ সন্তানকে হাসপাতালেও নিয়ে যাননি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর