সর্বশেষ খবর

আমিরের ভিসা জটিলতার অবসান

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। ডাক পেয়েছেন পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলে।

কিন্তু ভিসা জটিলতার কারণে পাকিস্তানের তরুণ এই পেসারের নিউজিল্যান্ড সফরে যাওয়া শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে সব শঙ্কার মেঘ দূরে ঠেলে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ভিসা পেয়েছেন পাকিস্তানি পেসার।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে অভিযুক্ত হন আমির। দোষী প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ইংল্যান্ডে তিন মাসের জেলও খাটেন এই বাঁহাতি পেসার।

আর জেল খাটা কোনো আসামীর বেলায় নিউজিল্যান্ডের ইমিগ্রেশনে ভিসা দেওয়ার ব্যাপারে রয়েছে ব্যাপক কঠোরতা। তাই নিউজিল্যান্ড সফর নিয়ে শঙ্কায় ছিলেন আমির।

আমিরের ভিসার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট (বোর্ড) পিসিবি প্রয়োজনে আইনি লড়াই চালানোর সিদ্ধান্তও নিয়েছিল। তবে শেষমেশ বৃহস্পতিবার নিউজিল্যান্ড ইমিগ্রেশনের অনুমতি দেওয়ায় আর সেটার প্রয়োজন হচ্ছে না। আগামী ৯ জানুয়ারি দলের সঙ্গে আমিরের নিউজিল্যান্ড সফরে যেতে আর কোনো বাঁধা নেই।

নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আগামী ১৫ জানুয়ারি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর