সর্বশেষ খবর

প্রকাশিত হচ্ছে তানভীর মোকাম্মেলের দুই বই

তানভীর মোকাম্মেলের দু’টি বই প্রকাশিত হতে চলেছে ৮ই জানুয়ারি। বই দু’টি হচ্ছে উপন্যাস ‘দুই নগর’ ও কাব্যগ্রন্থ ‘তানভীর মোকাম্মেলের কবিতাগুচ্ছ’।

সাতচল্লিশের দেশভাগ, একাত্তরের মুক্তিযুদ্ধ ও শাহবাগ আন্দোলনের বিশাল প্রেক্ষাপটে লেখা তানভীর মোকাম্মেলের প্রথম উপন্যাস ‘দুই নগর’ যেখানে সময়ই যেন নায়ক। দীর্ঘদিন ধরে কবিতা লিখে থাকেন তানভীর মোকাম্মেল। ‘তানভীর মোকাম্মেলের কবিতাগুচ্ছ’ সেসব কবিতার একটি সংকলনগ্রন্থ।

আগামী শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালার সেমিনার কক্ষে সন্ধ্যা ৬.০০ টায় বই দু’টির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। প্রকাশনা উৎসবে আলোচনা করবেন মান্যবর ড: আনিসুজ্জামান, কবি ও অধ্যাপক খালেদ হোসাইন এবং কবি রুবি রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর