সর্বশেষ খবর

‘বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণ দেয়া উচিৎ’

গত অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট। নিরাপত্তার অজুহাতে তারা এটা করে। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান বাংলাদেশের পাশে দাঁড়ান। অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে ‘বাড়াবাড়ি’ বলে অভিহিত করেন তিনি।

এবার একই অজুহাত দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের প্রতাহার নিলো অস্ট্রেলিয়া। আর এবারও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক হাত নিলেন পিসিবি প্রধান। পৃথিবীর সব ক্রিকেট খেলুড়ে দেশ বাংলাদেশ সফর করতে পারলে তাদের অসুবিধা কোথায়- এমন প্রশ্ন করেছেন তিনি। টুর্নামেন্টের কয়েকদিন আগে এমন সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণ দেয়া উচিৎ বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘কোনো নির্ধারিত টুর্নামেন্ট থেকে যদি কোনো দল সরে যায় তাহলে তাদের ক্ষতিপূরণ দেয়া উচিৎ। কারণ, স্বাগতিক দেশ অনেক পরিশ্রম ও অর্থ খরচ করে একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেয়। এ কারণে অস্ট্রেলিয়ার উচিৎ বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর