৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

কাঁচা পাট রফতানির অনুমোদন পেল ৪১ প্রতিষ্ঠান

বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৪১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রফতানির অনুমোদন দিয়েছে। রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

৫ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী পারভিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়। চিঠির বিষয়টি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাট অধিদফতর থেকে পাঠানো ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে ২০১৫ সালের ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১টি এলসির বিপরীতে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রফতানির অনুমোদন দেওয়া হল।

উল্লেখ্য,গত ১৫ ডিসেম্বর কাঁচা পাট বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজত করে বিদেশে রফতানি করা যাবে বলে প্রজ্ঞাপন জারি করেছিলো বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বয়ংক্রিয় স্ক্যানিং, মেশিন কাট জুট (১০ থেকে ১২০ মিলিমিটার), জুট সিলভার ও জুট টো প্রক্রিয়ায় কাঁচা পাট রফতানি নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত বলে গণ্য হবে। তা যথানিয়মে রফতানি করা যাবে।

এর আগে গত ২ ডিসেম্বর কয়েকটি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা মোতাবেক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

তারও আগে গত ৩ নভেম্বর এক মাসের জন্য কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশনা জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর