সর্বশেষ খবর

দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে স্বেচ্ছাসেবক দলের নিন্দা

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা আহ্বায়ক কে. এম শহিদুল্লাহকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সরকার গণতন্ত্র ও আইনের শাসনকে তোয়াক্কা না করে একের পর এক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে।

এছাড়া নেতৃবৃন্দ অবিলম্বে কে.এম শহিদুল্লাহসহ সারাদেশে স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর অমানবিক নির্যাতন বন্ধসহ নিঃশ্বর্ত মুক্তির দাবি এবং অবিলম্বে দেশবাসীর দাবি অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর