সর্বশেষ খবর

সিডনিতে চতুর্থ দিনও ভেসে গেলো বৃষ্টিতে

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্টিভ ওয়ার একটি মূর্তি আছে। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের ভাস্কর্যটি একাই থাকে। স্থানু। নিশ্চল।

সিডনিতে বৃষ্টি বুধবারও এমন জাকিয়ে বসলো যে একটি সংবাদ মাধ্যম স্টিভের ছবি প্রকাশ করে লিখলো, “এমনকি স্টিভ ওয়ার মূর্তিও বৃষ্টি থেকে বাঁচতো পারলো না!” বৃষ্টি থেকে বাঁচতে পারেনি সিডনি টেস্টের চতুর্থ দিন। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের এই দিনও ভেসে গেছে বৃষ্টির কারণে। খেলা হয়নি এক বলও।

অথচ আগের দিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, বুধবার টানা বৃষ্টির সম্ভাবনা কম। তা হলো না। হলো টানা বৃষ্টি। পরপর দুই দিন তাই খেলা পরিত্যক্ত হলো। দ্বিতীয় দিনে খেলা হয়েছিল ৬৮ বল। খেলা যা হয়েছিল তা প্রথম দিনেই। ওয়েস্ট ইন্ডিজ এখনো ৭ উইকেটে ২৪৮ রান নিয়ে দাঁড়িয়ে। ওভারের হিসেবেও একদিন পুরো খেলা হয়নি তাদের। এই ম্যাচের বাকি আর একদিন। খেলা তাই নিশ্চিত ড্রই হতে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর