২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আগ্রহী’

করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নূর-ই-হেলাল সাইফুর রহমান বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ।

শনিবার লারকানা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের উদ্দেশে দেয়া বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকার এক খবরে এ কথা বলা হয়েছে।

নূর-ই-হেলাল বলেন, দু’দেশের মধ্যে আমদানি ও রফতানি বাড়াতে উভয় দেশের প্রতিনিধি দলের পরস্পরের মধ্যে সফর বিনিময় করা প্রয়োজন। তিনি বলেন, চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। এ কারণে ১২ বছর আগেই বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ কাছের দেশগুলো থেকে ফল ও অন্যান্য পণ্য আমদানি করে থাকে। কেননা এসব পণ্য কাছের দেশ থেকে কম দামে আমদানি করা যায়।

তিনি বলেন, ‘আমরা কটন এবং অন্যান্য পণ্য আমদানি করতে আগ্রহী। পাকিস্তানের উদ্যোক্তারা বাংলাদেশে বস্ত্র শিল্পের ব্যাপারে আগ্রহী’।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তানে সিরিজ খেলতে প্রস্তুত। এখানে নিরাপত্তার কোনো ইস্যু নেই। তিনি বলেন, সিরিজের সময় নির্ধারণ করা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ব্যাপার। তিনি বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলের আগামী সপ্তাহে একটি সিরিজ খেলার জন্য পাকিস্তান সফরের কর্মসূচি নির্ধারণ করা আছে।

অতিথিদের স্বাগত জানিয়ে লরকানা চেম্বারের প্রেসিডেন্ট আসলাম শেখ বলেছেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ৩৮ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত দ্রব্য আমদানি করে থাকে। তিনি বলেন, পাকিস্তান থেকে চাল রফতানির পরিমাণ ২০১৫ সালে তিন মিলিয়ন ডলারে নেমে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর